আপনি কেন সমাজবিজ্ঞান পড়বেন?
ছাত্রজীবনে আমাদের অনেকের মধ্যে একটা ধারনা কাজ করে যে, ‘এ সাবজেক্ট ভালো, ঐ সাবজেক্টের ডিম্যান্ড বেশি। এ বিশ্ববিদ্যালয় ভালো, ঐ বিশ্ববিদ্যালয় খয়রাতি।’ এটা আসলে খুব বড় বিষয় না। আপনি যখন পাশ করে বের হবেন, তখন আপনি কোন বিশ্ববিদ্যালয় থেকে কোন সাবজেক্টে পাশ করেছেন- এ নিয়ে মানুষের আগ্রহ থাকবেনা। মানুষ জানতে চাইবে আপনি বর্তমানে কি করছেন। আসল বিষয় হলো আপনি নিজেকে কতটুকু প্রস্তুত করতে পেরেছেন, আপনার চিন্তা-চেতনা কতটুকু বিকশিত হয়েছে। মনে রাখবেন, আপনি কখনো সার্টিফিকেট লেমিনেটিং করে গলায় ঝুলিয়ে রাস্তায় রাস্তায় হাটবেন না। আপনার কথা, বাচনভঙ্গি, উপস্থাপনা দেখে অন্যরা আপনার সার্টিফিকেট সম্পর্কে ধারনা নিবে।
গ্রিন ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান বিভাগ আপনাকে শুধু একটা সার্টিফিকেট দিবে না, বরং আপনাকে বোধসম্পন্ন ও উন্নত চিন্তার একজন মানুষ হিসেবে তৈরি করে দিবে। সমাজবিজ্ঞান থেকে পাশ করলে আপনি ক্রিটিকালি চিন্তা করতে পারবেন, নিজেকে জানতে পারবেন, অন্য মানুষকে ভালোভাবে বুঝতে পারবেন, আপনার চিন্তার জগত পরিশীলিত হবে, সমাজ-সংস্কৃতি-রাজনীতি-ধর্ম সম্পর্কে আপনি যৌক্তিক ব্যাখ্যা দিতে পারবেন। আর আপনি যদি এগুলো পারেন, তাহলে এই দুনিয়ার কোথাও আপনার চাকরি, সম্মান, পেশাগত সমৃদ্ধির অভাব হবে না।
সমাজবিজ্ঞান বিভাগে আসলে কি পড়ানো হয়?
সমাজবিজ্ঞান বলতে সমাজের বিজ্ঞান’কে বোঝানো হয়। অর্থাৎ- সমাজ, সমাজের মানুষ, মানুষের আচার-আচরণ এই বিষয়গুলোকে আন্তসম্পর্কিত করে বিজ্ঞানভিত্তিক অধ্যয়নের নাম সমাজবিজ্ঞান। আরো সহজভাবে বললে- সমাজের সদস্য হিসেবে একজন বা একদল মানুষ কি করে, কখন করে, কোথায় করে, কেন করে, কিভাবে করে -এ বিষয়গুলোই সমাজবিজ্ঞানে পড়ানো হয়।
সমাজের সদস্য হিসেবে একজন বা একদল মানুষ কি করে, কখন করে, কোথায় করে, কেন করে, কিভাবে করে -এ বিষয়গুলোই সমাজবিজ্ঞানে পড়ানো হয়।
সমাজবিজ্ঞান বিভাগে পাঠদানের বিশেষত্ব কি?
গ্রিন ইউনিভার্সিটি সমাজবিজ্ঞান বিভাগের রয়েছে দক্ষ, অভিজ্ঞ, উচ্চশিক্ষিত ও গবেষক হিসেবে আন্তর্জাতিকভাবে সুপরিচিত একদল শিক্ষকমন্ডলী। শতভাগ পূর্ণকালীন শিক্ষকদের দিয়ে এখানে পাঠদান করা হয় যেন শিক্ষার্থীরা যে কোন প্রয়োজনে সব সময় শিক্ষকদের পরামর্শ নিতে পারে। ক্লাশরুমগুলো শতভাগ ডিজিটাল। শিক্ষার্থীদের সুবিদার্থে একটি ক্লাসে সর্বোচ্চ ৩০ জন ক্লাস করেন। ইংরেজিতে দক্ষ করার জন্য আলাদা কোর্স করানো হয়। বাংলা ও ইংরেজি উভয় মাধ্যমেই একজন শিক্ষার্থী চাইলে পড়তে ও পরীক্ষা দিতে পারেন। ক্লাসে হ্যান্ডনোট, রেফারেন্স, পাওয়ার পয়েন্ট স্লাইড দেওয়া হয়। প্রিন্টেড বা ইলেক্ট্রনিক উভয় ধরনের কপি শিক্ষার্থীরা নিতে পারেন।
পারিবারিক আবহে পড়ালেখা:
গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান বিভাগ আসলে একটি ভালোবাসার নাম, একটি পরিবারের নাম। বিশ্ববিদ্যালয়গুলোর প্রথাগত সাবজেক্টগুলোর মতো সমাজবিজ্ঞান শুধু একটা সাবজেক্ট না। এটা আসলে একটা সম্পর্ক। ভর্তি হওয়ার পরপরই এ বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা নবীনদের এমনভাবে আপন করে নেয়, মনে হবে যেন বহুদিনের চেনা। কোর্সগুলো সবার জন্য উন্মুক্ত হওয়ার কারণে এক সাথে একাধিক ব্যাচের শিক্ষার্থীদের ক্লাস হয়। এর মধ্য দিয়ে নতুন-পুরাতন সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে যায়। সিনিয়র-জুনিয়রের ভয়ের বা শাসনের সংস্কৃতির পরিবর্তে এখানে আপনি পাবেন সহযোগিতার সংস্কৃতি। নবীনবরণ অনুষ্ঠান থেকে শুরু করে প্রায় সকল অনুষ্ঠান ও ভ্রমনে সাবেক শিক্ষার্থীরা আপন ছোট ভাই-বোনের মত আপনাকে এখানে আগলে রাখবে।
বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি, আবহ, পরীক্ষা পদ্ধতি, মান বন্টন, শিক্ষকদের পছন্দ-অপছন্দ ও মেজাজ-মর্জি, এ্যাসাইনমেন্ট তৈরি, প্রেজেন্টেশন তৈরি প্রভৃতি বিষয়ে নতুন শিক্ষার্থীরা যেন কোন ধরনের সমস্যার মুখোমুখি না হন, এ জন্য সিনিয়রদের মধ্য থেকে মেন্টর ঠিক করে দেয়া হয়। যার কাছ থেকে নতুনরা সকল ধরনের সাহায্য নিতে পারে।
চাকরিজীবী শিক্ষার্থীরা কিভাবে পড়বে?
অনেকে আছেন ইন্টারমিডিয়েট বা আলিম পাশ করে চাকরি করছেন। গ্রাজুয়েশন কমপ্লিট করার ইচ্ছা আছে কিন্তু সময় ও সুযোগের কারণে কোথাও ভর্তি হতে পারছেন না। তাদের জন্য গ্রিন ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান বিভাগ খুবই উপযোগী। আমাদের এখানে সপ্তাহে সর্বোচ্চ ৪ দিন ক্লাস করতে হয়। দিনে ক্লাস গড়ে প্রায় ৩ ঘন্টা করে। আপনি যদি এসময়েও ক্লাসে উপস্থিত হতে না পারেন, শিক্ষকমন্ডলী আপনার সুবিধামত সময়ে ক্লাসের পড়াগুলো আপনাকে বুঝিয়ে দিবেন। আপনি অনলাইনেও ক্লাসে যুক্ত হতে পারবেন। যেকোন সময়ে ক্লাসের নোট ও লেকচার সংগ্রহ করতে পারবেন। এছাড়াও আপনি আপনার প্রয়োজনে আরো বিশেষ সহযোগিতা পাবেন। দরকার হবে শুধু গ্রাজুয়েশন কমপ্লিট করার তীব্র বাসনা ও চেষ্টা। বাকিটা সমাজবিজ্ঞান বিভাগ আপনাকে সহযোগিতা করবে।
একইভাবে শিক্ষা জীবনে যাদের দীর্ঘ বিরতি, অনেক বছর আগে এইচএসসি পাশ করেছেন। অনার্স করতে পারবেন বলে মনে করছেন না। তাদের জন্যও আমরা বিশেষ ব্যবস্থা ও বিশেষ তদারকিতে অনার্স শেষ করতে সহযোগিতা করবো।
অনেক মেয়ে শিক্ষার্থী আছেন, অনার্স করার তীব্র বাসনা আছে। কিন্তু বিয়ে হয়ে যাওয়ার কারণে সংসারে ব্যস্ত হয়ে পড়েছেন। কিংবা ছোট ছোট সন্তান রয়েছে। অনার্সে ভর্তি হতে সাহস করছেন না। আপনাদেরকেও বলবো গ্রিন ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান বিভাগে চলে আসুন। আপনার অনার্স কমপ্লিট করার স্বপ্ন পূরণে সমাজবিজ্ঞান বিভাগ আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে।
কেন গ্রিন ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হবেন?
- গ্রিন ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান বিভাগ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের উচ্চ শিক্ষা মান নিয়ন্ত্রন সেল কর্তৃক ‘ভেরি গুড’ স্বীকৃতি প্রাপ্ত।
- শতভাগ পূর্ণকালীন শিক্ষক দ্বারা পাঠদান করা হয়।
- শিক্ষকমন্ডলী উচ্চশিক্ষিত, দক্ষ, অভিজ্ঞ ও গবেষক হিসেকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত।
- ক্লাশ রুমের পাশাপাশি নিয়মিত মাঠ গবেষনার মাধ্যমে ব্যবহারিক শিক্ষা গ্রহণের সুযোগ।
- ক্লাসরুমসমূহ শতভাগ ডিজিটাল হওয়ায় কেউ যদি বিশেষ কারণে ক্লাশে উপস্থিত হতে না পারেন, স্মার্টফোনে বিভিন্ন এ্যাপসের মাধ্যমে ক্লাশে অংশগ্রহণের সুযোগ।
- ইংরেজি ও বাংলা উভয় মাধ্যমেই পড়ার সুযোগ।
- ক্লাশের বই, লেকচার, লেকচার শিটসহ যাবতীয় ডকুমেন্ট হার্ড ও সফট উভয়ভাবেই সরবরাহ করা হয়।
- সার্বক্ষনিক ফ্রি ওয়াইফাই সুবিধা।
- শিক্ষার্থীদের জন্য সার্বক্ষণিক কম্পিউটার ল্যাব ব্যবহারের সুযোগ।
- নিড়িবিলি পড়ার পরিবেশসহ সমৃদ্ধ লাইব্রেরী।
- লক্ষাধিক বই ও জার্নালসহ সমৃদ্ধ ভার্চুয়াল লাইব্রেরী।
- সমাজবিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য গবেষণা সহকারি হিসেবে খন্ডকালীন উপার্জনের সুযোগ।
- খেলাধুলা, ভ্রমণ, বিভিন্ন ধরনের ক্লাব কার্যক্রম, সামাজিক কার্যক্রম, বিনোদন, শিক্ষা সফরসহ বিভিন্নভাবে শিক্ষার্থীদের সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত করা হয়।
চাকরিজীবী ও কর্মজীবী শিক্ষার্থীদের জন্য শুক্রবারে বিশেষ ব্যবস্থা রয়েছে।
- চাকরিজীবী শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থায় পাঠদান ও পরীক্ষা গ্রহণ করা হয়।
- শিক্ষা জীবনে দীর্ঘ বিরতি রয়েছে এমন শিক্ষার্থীদেরও পড়ালেখার বিশেষ সুযোগ রয়েছে।
- দরিদ্র্য, মেধাবী, মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য রয়েছে ১০০% পর্যন্ত বিশেষ বৃত্তির সুযোগ।
- একসাথে ৩ জন বা তার বেশি শিক্ষার্থী ভর্তি হলে তাদের জন্য রয়েছে বিশেষ ছাড়।
- সমাজবিজ্ঞানের সকল শিক্ষার্থীদের জন্যও রয়েছে টিউশন ফি’তে বিশেষ ছাড়।
নারী শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়। ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়।
ভর্তির ন্যূনতম যোগ্যতা:
এইচএসসি বা আলিম বা সমমানের পরীক্ষায় পাশ। জিপিএ কমপক্ষে ২.৫০+২.৫০=৫। এসএসসি বা এইচএসসি কোন পরীক্ষায় ২.৫০ এর কম থাকলে দুটো মিলে মোট জিপিএ ৬ হতে হবে।
সমাজবিজ্ঞান বিভাগে ভর্তির জন্য ০১৫২১৫৬১৪৯৬, ০১৮১৭৩১৬৪৮০
আরো তথ্যের জন্য নিম্নোক্ত লিংকে ক্লিক করুন:
- https://www.facebook.com/notes/soc-anthro/শিক্ষা-বিনোদন-বন্ধন-গ্রিন-ইউনিভার্সিটি-সমাজবিজ্ঞান-পরিবারের-হৃদয়ের-স্পন্দন/1401914513332289/